,

ফখরুল, রিজভী ও খসরুর বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

news-image

আদালত প্রতিবেদক: শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়েছে। এ বিষয়ে শুনানি শেষে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহার আদালত মামলার শুনানি শেষে এ নির্দেশ দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে নাশকতা সৃষ্টির জন্য গত ৪ আগস্ট আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীর নির্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে জনৈক বিএনপির কর্মীর নওমীকে কর্মীদেরকে নিয়ে ঢাকা এসে ওই আন্দোলনে নেমে পড়তে বলেন। ওই নির্দেশনার মাধ্যমে তারা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিলেন।

এ ছাড়া আসামি মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী ওই আন্দোলনে তাদের কর্মীদের ঢুকিয়ে দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতা ঘটিয়েছেন।সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে