,

সীতাকুণ্ডে বগি লাইনচ্যুত॥ ট্রেন চলাচল বন্ধ

85227_sitakundoডেস্ক রির্পোট: সীতাকুণ্ডে কন্টেইনারবাহী তিনটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে সারাদেশের  ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ১০টায় ট্রেনটি ঢাকা থকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় উপজেলার ফৌজদারহাট সিডিএ এলাকায় এ ঘটনা ঘটে। চালকদের ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া তিন সদস্যের তদন্ত কমিটিও গঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০দিকে বিকট শব্দে চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে ষ্টেশানের সিডিএ এলাকায় লাইনচ্যুত হয়। এসময় তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল পূণরায় স্বাভাবিক করতে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ফৌজাদারহাট ষ্টেশন মাষ্টার মোঃ শাহ্আলম চৌধুরী।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো এমনভাবে লাইনের উপর পড়ে গেছে যে আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে গেছে। এতে দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন ষ্টেশানে যাত্রীবাহী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ফলে দূরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক কিশোর ছবুর আহম্মদ জানায়, ট্রেনটি বেশ জোরেই চলছিলো। হটাৎ করে বিকট শব্দ করে ট্রেনটি পড়ে যায়। তারপর ট্রেন থেকে চালকরা নেমে আসেন। আশপাশের মানুষও এগিয়ে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ মুরাদ হোসেন জানান, সকাল ১১টা থেকে উদ্ধারকারী একটি ক্র্যান দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর