ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আশুগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান হৃদয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান সাইদুর রহমান হৃদয়। মঙ্গলবার রাতে সভানেত্রীর পক্ষে এ কমিটি অনুমদোন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। হৃদয় আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের রেলওয়ে ঠিকাদার বশিরুল আলমের ছেলে ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়ার শ্যালকের ছেলে। সা

ইদুর রহমান হৃদয় এই পদে নির্বাচিত হওয়ায় খুশি তালশহর গ্রামবাসী ও আশুগঞ্জবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন হৃদয়ের পরিবারের সদস্যরা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃ-বৃন্দ।

এর আগে ঢাকা মহানগর উত্তরের বিগত কমিটিতে হৃদয় যুগ্ম-সাধারন সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করায় হৃদয়কে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দেন। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম