বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেকেরই নিয়মিত বইপড়া চর্চা করা উচিত-জেলা প্রশাসক

news-image
বিশেষ প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার আয়োজনে বইপড়া কর্মসূচী ২০১৭ এর পুরস্কার বিতরণ ও নবীন সদস্য বরণ ২০১৮ অনুষ্ঠান মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এ জেড এম আরিফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি মুহম্মদ মুসা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠক এস আর এম ওসমান গণি সজিব। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বই পড়লে সুপ্ত প্রতিভা ও জ্ঞানের বিকাশ ঘটে। তাই আমাদের জীবনে সাধারণ জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, চাকুরীর ইন্টারভিউয়ের ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রয়োজন দেখা যায়। তাই আমাদের প্রত্যেকেরই নিয়মিত বইপড়া চর্চা করা উচিত।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা