,

আশুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক বিজয়ী

news-image

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ শেষ হলেও এর রেশ রয়েগেছে এখনো। আর এ রেশকে ধরে রাখতে বর্ণ্যাঢ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।

মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ব্রাজিলকে ৩-৪ গোলে হারিয়ে আজেন্টিনা সমর্থক দল বিজয়ী হয়েছে। খেলার প্রথমার্ধে আজেন্টিনা সমর্থক দল ১ গোলদিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থখ দল গোল করে সমতায় ফিরিয়ে আনে। দুই দলই ১-১ গোল সমতায় থাকায় অতিরিক্ত সময়ে আর কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা বিজয়ী হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু নাছের আহমেদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন।

এসময় আরো আজেন্টিনা সমর্থক অধিনায়ক মোশারফ হোসেন ও ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক কবীর আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর। খেলায় হসপিটাল পার্টনার ছিল মেডিল্যাব হসপিটাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর