পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন

news-image
নিজস্ব প্রতিনিধি : পৌর পরিষদের মাসিক সভা সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
আসন্ন পবিত্র ঈদুল আযহা এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর সকল কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করতে পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করতে হবে। তিনি এ সময় পবিত্র ঈদুল আযহার পৌরসভার নির্বারিত স্থানে কুরবানীর পশু জবাইয়ের জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম