অল্প বয়সে হাতে স্মাট ফোন আসক্তে লেখা পড়ায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা-ইউএনও
নিজস্ব প্রতিবেদক : অল্প বয়সে শিক্ষার্থীদের হাতে অবাধে র্স্মাট ফোন তুলে দেয়ায় লেখা পড়ায় অমনোযোগী হয়ে পিছিয়ে পড়ছে শিক্ষাথীরা। আর তাদের পিছিয়ে পড়ার জন্য অভিভাবকের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা মোবাইল ফোন আসক্তের ফলে অমনোযোগী হয়ে পিছিয়ে পড়ছে। এ বিষয়ে শিক্ষার্থীদে হাতে মোবাইল ফোন দেয়া ক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হতে ও শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন না দেয়ার জন্য আহবান জানিয়েছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা।
সোমাবার দুপুরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশের প্রধান অতিথির বক্তেব্য বলেন। মোবাইল ফোন ব্যবহার না করতে শিক্ষাথীদের আহবান জানানোর পর শিক্ষার্থীরা হাত তোলে ফোন ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কামাল আহমেদ-এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ফারুকুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ্ব রহমত আলী খাঁন,
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাদেকা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ সোহরাব মিয়া, কানিজ আকলিমা সুলতানা, শফিকুল ইসলাম, মনির শিকদার, মাহবুব রহমান চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভীন, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবীর, অভিভাবকদের পক্ষে আজিজুর রহমান, উমেদা বেগম, সাবিনা ইয়াসমিন, সোহরাব হোসেন, ছাত্র-ছাত্রীদের পক্ষে নাদিয়া বেগম, সিয়াম আহম্মেদ,মারজিমা এ্যানি ও সজিব মিয়াসহ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।











