রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ইভিএমের দুই কেন্দ্রে এগিয়ে বিএনপি

news-image

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

ইভিএমে ভোট হওয়া আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা ও পুরুষ কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৩০৮ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট।

এর মধ্যে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৫৫৭ ভোট ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে তিনি পেয়েছেন ৭৫১ ভোট।

অন্যদিকে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা কেন্দ্রে বদর উদ্দীন আহম্মদ কামরান পেয়েছেন ২১৫ ভোট ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে পেয়েছেন ৩৫১ ভোট।