রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর দুই কেন্দ্রে ইভিএম এ ভোট

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্বতিতে ভোট গ্রহণ করা হবে। রাজশাহী সিটি
করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ১৩৮ কেন্দ্রের মধ্যে শুধু ২২ নম্বর ওয়ার্ডে দুইটি কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ করবে।
পরীক্ষামূলকভাবে নির্বাচন কমিশন নগরীর বোয়ালিয়া থানা ভবন সংলগ্ন বিবি হিন্দু একাডেমিতে পুরুষ ও নারীর জন্য দুইটি আলাদা কেন্দ্র করা হয়েছে। ’ সেখানেই ইভিএমের ব্যবহার হবে।  ইভিএমের দুই কেন্দ্রে যারা ভোটগ্রহণ করবেন, ইতোমধ্যে তাদেরকে এ নিয়ে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন ।
নগরীর কুমারপাড়া, আলুপট্টি ও সাগরপাড়াসহ আশপাশের কয়েকটি মহল্লা নিয়ে ২২
নম্বর ওয়ার্ড। এখানে ভোটার সংখ্যা ৬ হাজার ৬২০ জন। এই ওয়ার্ডে কাউন্সিলর
পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মহানগর আওয়ামী
লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ সরকার টেকন (ঘুড়ি), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন (ঠেলাগাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সাদরুল আমিন (মিষ্টি কুমড়া)।
রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বলেন, এর আগে দেশে কয়েকটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। তাই রাজশাহীর দুটি কেন্দ্রেও হচ্ছে। তবে এর আগে রাজশাহীতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে কিনা জানা নাই।
নির্বাচন কমিশন বলছে, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হলে ভোট নষ্ট হবে না। তাই
এই নিয়ে কোনো প্রার্থীর চিন্তার কারণ নেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ