বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মুফতী আমিনী(রহঃ) এর স্বরণ সভা অনুষ্ঠিত

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়াস্থ কিশোরগঞ্জ উলামা তোলাবার উদ্যেগে মুফতী ফজলুল হক আমিনী(রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে স্থানীয়  হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী। জেলা ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি হাফেজ মাওলানা জুনাঈদ কাসেমীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, কেন্দ্রীয় সদস্য মাওলানা মেহদী হাসান, নবীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, জেলা ইসলামী ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিয়ামুল হক, মাওলানা নূরে মুস্তফা, মাওলানা যোবায়ের প্রমুখ।

দেশ, জাতির এই ক্রান্তিকালে আল্লামা মুফতী আমিনী (রহঃ) খুব বেশি প্রয়োজন ছিল বলে উল্লেখ করে বলেন, মুফতী আমিনী(রহঃ) তার সারাজীবন ইসলাম, দেশ ও জাতির জন্য যে অবদান রেখে গেছেন তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবেনা। যখনি কোন ইসলাম বিরুধী অপশক্তি বাংলাদেশ ও ইসলামকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত হয়েছে তখনি মুফতী আমিনী (রহঃ) এর বলিষ্ঠ নেতৃত্বে জাতী ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও ইসলামী তাহযিব তামাদ্দুনকে সমুন্নত রেখেছে।

বক্তারা আরো বলেন, আলেম উলামা যদি রাজনীতির ময়দানে এগিয়ে না আসে তাহলে ইসলাম ও দেশ বিরুধি অপশক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইসলাম, দেশ বিরুধি কর্মকাণ্ড পরিচালিত করবে বাধাহীন ভাবে। তাই আলেম উলামাদের মুফতী আমিনী (রহঃ) এর চেতনা ও আদর্শকে সামনে রেখে এগিয়ে আসতে হবে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাওলানা মুমিন উদ্দিন ফুয়াদ


এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের