মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউন্সিট পার্টির দ্বাদশ সম্মেলণ অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দলীয় মেরুকরনের বাইরে বাম বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলুন” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা কমিউন্সিট পার্টির দ্বাদশ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের সুপার মার্কেটের সামনে আয়োজিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিউন্সিট পার্টির সদস্য কমরেড হাসান তারিক চৌধুরী সোহেল। সদর উপজেলা কমিউন্সিট পার্টির সভাপতি কমরেড আহমেদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউন্সিট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সািজদুল ইসলাম। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।