,

আওয়ামী লীগ নেতা গোলাপের কণ্ঠ নকল করে চাঁদাবাজি, আটক ২

news-image

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির পূর্ব শাখার একটি টিম প্রতারকচক্রের দুইজনকে আটক করে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। এরা হলেন নাদিয়া সুলতানা (২৭) ও মোহাম্মদ আলী (৪০)।

শুক্রবার বিকেলে আটকদের বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপি মিডিয়ার উপকমিশনার মাসুদুর রহমান।

আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, গত প্রায় দুইমাস থেকে আবদুস সোবহান গোলাপের কণ্ঠ নকল করে একটি গ্রুপ ঢাকার বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে চাঁদা চেয়ে আসছেন। একমাস আগে পুরান ঢাকার এক কমিশনারের কাছে চাঁদা চাওয়ার পর ওই কমিশনার আওয়ামী লীগ অফিসে চলে আসেন। সেখানে আবদুস সোবহান গোলাপকে বলেন, ‘ভাই কত দেব?’ তখন আওয়ামী লীগ নেতা গোলাপ ওই কমিশনারের কাছে বিস্তারিত জানতে পারেন।’

একই কায়দায় ওই প্রতারকচক্র কিছুদিন আগে এটিএন বাংলার চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়েছেন। পারটেক্স গ্রুপের হাশেম সাহেবের কাছ থেকেও টাকা আদায় করেছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরার ব্যক্তিগত সচিবের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করলে পুলিশ গ্রুপটিকে শনাক্ত করে। এরপর তাদের ধরতে অভিযান চালানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে