,

সিসি ক্যামেরায় আওয়ামী লীগ নেতাকে অপহরণ

news-image

দিনদুপুরে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর লালমাটিয়ায় তার বাসায় সামনে থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, লালমাটিয়া এলাকার মিনার মসজিদ থেকে পারভেজ জুমার নামাজ পড়ে বের হন। তার সঙ্গে কয়েকজন ব্যক্তিও ছিলেন। এ সময় সি ব্লকের ২৭ নম্বর সড়কে নিজ বাসার দিকে যাচ্ছিলেন পারভেজ। বাসার গেটের সামনে আসার পর রাস্তায় হঠাৎ একটি পাজেরো গাড়ি আসে। তাতে থাকা কয়েকজন যুবক পারভেজকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ দৃশ্য দেখে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে যান।

পারভেজ হোসেনের খালাতো ভাই জানান, নিজ বাসার সামনে একটি কালো জিপ দাঁড়ানো ছিল। চারজন লোক তাকে ফলো করছিল। নামাজ শেষে বাসায় ঢোকার সময় ওই চারজনের একজন পারভেজের সঙ্গে হ্যান্ডসেক করেন। এরপর টান দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।

পুলিশের মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ঘটনাস্থলের সামনে একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে।

পারভেজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন (তিতাস-হোমনা) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কুমিল্লা উত্তরের সভাপতি।

https://youtu.be/_v5shDy9wEU

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে