,

আওয়ামী লীগ ফোন করলে সাড়া দেবে বিএনপি

news-image

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনায় বসতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফোন আসলে সেই ফোনের সাড়া দেবে বিএনপি।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপির পক্ষ থেকে আলোচনার জন্য আওয়ামী লীগকে ফোন করা হবে কী না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) ফোন করলে আমরা অবশ্যই ফোন করবো বা কল ব্যাক করবো।

বিএনপি চাইলে আওয়ামী লীগ আলোচনার বসতে রাজি- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কতবার আমরা ইচ্ছে প্রকাশ করেছি। সেটা আপনারাই (সাংবাদিক) জানেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি সুযোগ-সুবিধা আছে, তিনি যখন যা ইচ্ছে তা বলতে পারেন। এ ব্যাপারে তার কোন সমস্যা নেই। তিনি বলতেই পারেন।

মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যাওয়ার জন্য আমরা তাদেরকে সব সময় আলোচনার আহ্বান জানিয়েছি। আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানালাম, আসুন আলোচনায় বসি- কথা বলি। আসেন- কোথায় বসবেন, কি করবেন বলেন। আমরা সব সময় প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে