বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অন্যতম দর্শনীয় স্থানে ঠাঁই করে নিয়েছে বাঞ্ছারামপুরের ওয়াইব্রীজ

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: তিন উপজেলার মিলনস্থল হয়ে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরস্থ ওয়াইব্রীজ। ত্রিমোহনায় সম্মিলন ঘটিয়েছে ত্রিমোহনার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলাকে।

তিন উপজেলার এপ্রোচ রোড থেকে শিক্ষার্থী, কৃষক-কামার-কুমার-ব্যবসায়ী বা পথচারী ৫ মিনিটে চলে যাচ্ছেন যে যার গন্তব্যে। বেড়েছে অর্থনৈতিক কর্মকান্ড। গড়ে উঠছে বিভিন্ন ব্যবসায়িক মোকাম। সে এক বিশাল এলাহী কান্ড। উৎসবের ব্রীজ হয়ে উঠেছে ওয়াইব্রীজ বা ত্রিমুখী ব্রীজ। প্রতিদিন শত শত মানুষ ভীড় করছেন এর স্থাপত্য শিল্প ও ব্রীজের উপর দাড়িয়ে নীচের মেঘনা নদীর পানি প্রবাহ সহ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। যুবক-যুবতীরা বাইকে এসে স্মার্ট ফোন নিয়ে সেলফী তুলছেন অবিরত।

এছাড়া-তীব্র তাপতাহ হতে রক্ষা, একটু স্বস্থির নি:শ্বাস ও হিমেল হাওয়ার পরশ বুলাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার সব শ্রেনী পেশার সব বয়সী মানুষ এখন ভীড় জমিয়েছেন উল্লেখিত তিন উপজেলার ত্রিমোহনায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ওয়াইব্রীজে।

গত কয়েকদিন ধরে সারা দেশের মতো বৃহত্তর কুমিল্লাতেও গরমে হাসফাঁস করছিলো শিশু থেকে বৃদ্ধরা। তখন হতে ভীড় করতে থাকে মুল সেতুর উপর। পর্যাপ্ত দখিনা হাওয়া প্রাপ্তি এর মূল কারন। আছে পর্যাপ্ত পুলিশী নিরাপত্তা, সাথে খাওয়া-দাওয়ার ব্যবস্থা।

প্রকৌশলীদের নান্দনিক শৈল্পিক সৃষ্টির অনন্য নিদর্শন এই ত্রিমুখী ব্রীজ। বর্তমানে ৩ উপজেলার বাসিন্দাদের এখন শান্তির ঠিকানা হয়েছে। সকাল-বিকাল ৩ উপজেলার লোকজন ছাড়াও দূর-দূরান্ত থেকে গাড়ি করে সেখানে ভীড় করছে সব বয়সী মানুষ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব নকশা ও অর্থায়নে ১ শত ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ত্রিমুখী’ ব্রীজ বা ইংরেজী ওয়াই আকৃতির বিধায় এর নাম করন করা হয়েছে ওয়াই ব্রীজ। ব্রীজটির কাজ মোটামুটি শেষ।

যে কোন সময় প্রধানমন্ত্রী ওয়াইসেতু উদ্বোধন করতে পারেন বলে জানান এলজিইডির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি ও বাঞ্ছারামপুর উপজেলার প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম।

ব্রীজটির একটি মোহনা গিয়েছে মুরাদনগর, একটি বাঞ্ছারামপুরে ও অন্যটি হোমনায়। ফলে অনায়াসে লোকজন গাড়ি করে কম সময়ে যেতে পারছেন এক উপজেলা হতে অন্য উপজেলায়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে