রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের অফিসে বৈঠক করেন তিনি।

জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। এরপর বিকেল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট—বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে বৈঠকের পর ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি তিনি জানেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ