,

আখাউড়া পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের প্রায় ২৪ কোটি টাকার বাজেট ঘোষনা।

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার সর্বমোট বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ৮৫ লাখ ১৮৯ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৯৮ টাকা। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২১ কোটি ৩ লাখ ১৯১ টাকা।
আজ বৃহস্প্রতিবার দুপুর দেড়টায় পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়র মো: তাকজিল খলিফা কাজল এই বাজেট ঘোষণা করেন।বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে- টেক্সেস বাবদ, রেইটস, পৌর মার্কেট বরাদ্ধের সেলামী/ভাড়া, হাট বাজার ও সিএনজি ষ্ট্যান্ড ইজারা, এডিপি খাতে সরকারী বরাদ্ধ, জলবায়ু ট্রাষ্ট প্রকল্প সহায়তা, গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটারী, রাজস্ব তহবিল হতে স্থান্তান্তর ও অন্যান্য খ্যাতে।সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে- সাধারন সংস্থাপন, শিক্ষা ব্যায়, স্বাস্থ্য ও পয়প্রনালী, অবকাঠামো নির্মান, পৌর ভবন সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌর মার্কেট নির্মান ইত্যাদি।
বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩৪ লাখ ৪৫ হাজার ২৮৫ টাকা।বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আইনমন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাসেদুল কাউছার জীবন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারসহ  পৌরসভার কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে