বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এক রাতে ৭টি ঘরে ডাকাতি

dakat-2ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক রাতে দুটি বাড়ির ৭টি ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়ি দুটি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় ৩জন আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নাসিরনগর উপজেলার চাপরতলা ও তারাউল্লাহ গ্রামে।
ডাকাতির শিকার বাড়ির লোকজন জানান, শনিবার গভীর রাত ৩টার দিকে ২০/২৫জনের একটি ডাকাতদল চাপরতলা গ্রামের নূরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। পরে ডাকাতরা ঘরের লোকদের জিম্মী করে বাড়ির ৩টি ঘরে ডাকাতি করে। এ সময় চিৎকার করায় ডাকাতরা নূরুল ইসলামের স্ত্রী খোদেজা বেগম-(৫৫), ছেলে নজরুল ইসলাম-(৩৫), পুত্রবধূ তাবিয়া বেগম-(৩০)কে মারধোর করে বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এর আগে রাত দেড়টার দিকে ডাকাতদল তারাউল্লাহ গ্রামের মঞ্জুর আলীর বাড়িতে হানা দিয়ে ৪টি ঘরে ডাকাতি করে। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। এলাকাবাসী জানান, মঞ্জুর আলীর ২ পুত্র বিদেশে থাকে।
ডাকাতির শিকার নুরুল ইসলাম বলেন, আমরা ডাকাতির পর পরই বিষয়টি পুলিশকে অবহিত করেছি। তিনি বলেন, ডাকাতের হামলায় আমার স্ত্রী, পুত্রসহ ৩জন আহত হয়েছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি