,

স্বামীর পারিশ্রমিক চেয়ে চুল খোয়ালেন গৃহবধূ

news-image

স্বামীর কাজের পারিশ্রমিক চাইতে গিয়ে পুলিশের হাতে মাথার চুল খোয়ালেন এক গৃহবধূ। এ ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গিয়েও নাজেহাল হয়েছেন তিনি। পরে পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন সামারুল (৩৫) নামে ওই নারীকে।

ঘটনাটি ঘটেছে কলকাতার বীরভূমের মল্লারপুরের গৌরবাজার গ্রামে। জানা গেছে, সামারুলের স্বামী মায়ারুল শেখ পেশায় ট্রাক্টর চালক। তার ফুপাতো ভাই সিভিক ভলন্টিয়ার পুলিশ অহিদুল শেখের একটি ট্রাক্টর চালাতেন তিনি। তাদের মধ্যে কথা ছিল ট্রাক্টর চালিয়ে যে আয় হবে তার অর্ধেক পাবেন মায়ারুল। কিন্তু অহিদুল ঠিক মতো টাকা দিত না তার ভাইকে।এদিকে স্বামীর পারিশ্রমিকের টাকা চাইতে ভাসুরের বাড়িতে যান সামারুল। টাকা চেয়ে অক্থ্য গালি শোনার পাশাপাশি নিজের মাথার চুল খোয়ান সামারুল।

সামারুলের অভিযোগ, তার ভাসুর সিভিক পুলিশের সদস্য হওয়ায় তাকে কেউ কিছু বলতে পারে না। তিনি টাকা চাইতে গেলে অহেতুক গালগালি শুরু করেন। এমনকি তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারবেন বলেও হুমকি দেন অহিদুল। প্রতিবাদ করায় তার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেন। এরপর কাঁচি দিয়ে তার চুল কেটে দেন ভাশুর অহিদুল।

পরে কাটা চুল নিয়েই মল্লারপুর থানায় যান সামারুল। লিখিত অভিযোগও করেন অহিদুলের বিরুদ্ধে। কিন্তু তিনি ওই থানারই সিভিক ভলন্টিয়ার হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না।গতকাল সোমবার ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ পাঠান সামারুল। জেলা পুলিশ সুপার কুণাল আগারভাল ফিরতি ডাকে অভিযোগ হাতে এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এতে আশ্বস্ত হয়ে বিচারের অপেক্ষায় রয়েছেন সামারুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে