,

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কালুরঘাটে তীব্র গরমে অসুস্থ হয়ে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদরাসাশিক্ষক মারা গেছেন।

রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালীর খিতাপচর এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তীব্র গরমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মাওলানা মোস্তাক বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে ওঠেন ওই শিক্ষক। এরপর ফেরিতে হঠাৎ অজ্ঞান হয়ে ঢলে পড়েন তিনি। এসময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মোস্তাক আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন