,

বাংলাদেশ-ভারত ত্রিপুরা সীমান্তে আরো ৬ সীমান্ত হাট হবে

news-image

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি সীমান্তহাটে বাণিজ্য চলছে। উভয় দেশের মধ্যে আরো ছয়টি সীমান্তহাট স্থাপন করা হবে। গত রোববার ও সোমবার আগরতলার রাজ্য অতিথিশালায় এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

২০১০ সালে উভয় দেশের প্রতিনিধিদল এ সংক্রান্ত বিষয়ে এম ও ইউ এবং পরিচালন নীতি স্থির করে। এ বিষয়গুলো দেখা-শুনার জন্য উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে যৌথ সীমান্তহাট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সীমান্তহাট পরিচালনার নীতি নির্ধারণ করে থাকেন। এ বিষয়ে প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হল আগরতলায়। বৈঠক শেষে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি আরও জানান, এ যৌথ দলটি ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তের হাট ঘুরে দেখেছে গত রোববার। তারা হাটে আসা ব্যবসায়ী, ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়ে জানেন।

‘কি করে সমস্যা সমাধান করা যায় এবং আরো কি কি সুবিধা যুক্ত করা যায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যৌথ কমিটির বৈঠকে। সেসঙ্গে উভয় দেশের প্রতিনিধিদল সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে আরো ছয়টি সীমান্তহাট স্থাপনের জন্য জমি চূড়ান্ত করা হবে। সীমান্তহাট পরিচালনার জন্য সুষ্ঠু নীতিমালা তৈরি করা হয়েছে। এগুলো পরিচালনার কাজে যারা যুক্ত তাদের কাছে দেওয়া হবে যাতে পরিচালনাগত ত্রুটি দূর হয়। কারণ অনেকের সীমান্তহাট পরিচালনাগত সুস্পষ্ট ধারণা নেই।

পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্তহাট নীতি নির্ধারণ কমিটি প্রতি তিন মাস অন্তর অন্তর যৌথ বৈঠকের চেষ্টা করবে। প্রতিটি হাটের জন্য যৌথ হাট ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারা নিয়মিত বৈঠক করছে না। তারা যাতে নিয়মিত বৈঠক করে।’

সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বর্তমানে ত্রিপুরা রাজ্যের সীমান্তহাটগুলো সপ্তাহে একদিন করে বসছে, তা কি বাড়ানো হবে? এমন প্রশ্নের উত্তরে সফিকুল ইসলাম বলেন, উভয় দেশের স্থানীয় বাসিন্দাদের কথা বিবেচনা করে পরবর্তী সময় বাড়ানো যেতে পারে।

তিনি আরও বলেন, নতুন যে ছয়টি হাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর দু’টি হবে ত্রিপুরা রাজ্যে আর বাকি চারটি হবে মেঘালয় রাজ্যে।

যৌথ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্ম সচিব ভূপিন্দর এস ভাল্লা। তার সঙ্গে ছিলেন ১১ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন আট সদস্য।

বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরবেন।

 

সূ্ত্র : আখাউড়া নিউজ.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে