,

বিকেলে ইসির সঙ্গে দেখা করবেন বিএনপি প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপিরি একটি প্রতিনিধিদল।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি আজ সোমবার বিকেল তিনটার দিকে ইসিতে যাবেন। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিনিধি দলটি আগামী ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবে।

এর আগেও গত ৩ মে গাজীপুর ও খুলনা নির্বাচন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয় নিয়ে কথা বলতে ইসিতে গিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির তিন সদস্য।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে