খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের বৈঠক রাতে
ডেস্ক রির্পোট :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যদের বৈঠক আজ সোমবার রাতে।
খালেদা জিয়ার সভাপতিত্বে রাত ৮টায় গুলশানে তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও আন্দোলন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
এ ছাড়া আগামী ১১ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিব এবং ১৩ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া।











