,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

news-image

আখাউড়া প্রতিনিধি : সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির আঞ্চলিক দপ্তরের ১৪ সদস্যের একটি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে দলটি নিজ দেশের সীমানা পার করে।

উত্তর-পূর্ব বিজিবির আঞ্চলিক দপ্তরের অধিনায়ক অতিরিক্ত মহাপরিচালক মো. জাহিদ হাছানের নেতৃত্বে এই দল ভারতে পৌঁছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার ও ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিজি এল মাহান্তীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী বুধবার দলটির দেশে ফিরবে।

ত্রিপুরায় পৌঁছার আগে বিজিবি প্রতিনিধি দলের দলনেতা উত্তর-পূর্ব আঞ্চলিক দপ্তরের (সরাইল) কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক মো. জাহিদ হাছান আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দুই দেশের সীমান্তে বিরাজমান সমস্যা, মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে কথা হবে।

মিনানমার থেকে ভারতের সীমানা ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা ঢুকছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিজিবি দলনেতা জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। বৈঠকের আলোচনাসূচীতেও এই প্রসংগটি আছে।

বিজিবি সূত্রে জানাগেছে ত্রিপুরায় পৌঁছে উত্তর-পূর্ব ভারতের বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে প্রথম বৈঠক হয়। এতে ত্রিপুরা, মেঘালয় ও মিজুরাম-নাগাল্যান্ড এবং কাসার এই তিনটি ফ্রন্ট্রিয়ার কমান্ডাররা উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিজি এল মাহান্তীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে যোগ দিতে বিজিবি প্রতিনিধিদল বিএসএফের বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গ যাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে