,

এডভোকেট সফিকুলের সাংবাদিক সম্মেলন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া – ৪ (কসবা- আখাউড়া) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ সফিকুল ইসলাম আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় দায়িত্ব সঠিক ভাবে পালন করে আসছি।

দলীয় রাজনীতিতে আমি কখনো কারো ক্ষতি করিনি। ক্ষতি না করে আত্মরক্ষামূলক নীতি অবলম্বন করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে বিনএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সুদীর্ঘ রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করব।

এ সময় জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মালেক, কসবা উপজেলা বিএনপির আইন সম্পাদক ইউনুস সরকার, কসবা উপজেলা কৃষক দলের সাবেক সহ- সভাপতি এড. মোস্তাক আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে