আখাউড়ায় মাদক মামলার আসামীসহ ১০ জন গ্রেফতার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ বৃহস্প্রতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন তালিকাভূক্ত চোরসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন জাতের মাদকদ্রব্য।গ্রেফতারকৃতদের মধ্যে জসিম উদ্দিন নামে একজন তালিকা ভূক্ত চোর রয়েছে। মাদক মামলায় তাহের মিয়া নামে একজন ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। বাকী ৮জন চিহ্নিত মাদক বিক্রেতা।গ্রেফতারকৃতরা হলো মোগড়ার সুলতান মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), মোগড়া বচিয়ারার ইউনুছ মিয়ার পুত্র ইসমাইল হোসেন (৫০), দুর্গাপুর গ্রামের ফুল মিয়ার পুত্র নাইম মিয়া (৫০) চানপুরেরশাহীন মিয়া (২৮), চট্টগ্রামের আমির হোসেন (২৯), আখাউড়া খলাপাড়ার মোখলেছ মিয়ার পুত্র আমির হোসেন (৩০), গঙ্গাসাগর দীঘির পাড়ের নজব আলীর পুত্র রেজাউল (৫০), আখাউড়া আনোয়ারপুরের আবু তাদের মিয়া (৩৫), মনিয়ন্দ কর্মমঠ গ্রামের তাজুল ইসলাম (২৫) ও আল আমীন (২৪)। গ্রেফতারকৃতদের মধ্যে আবু তাহের আদালতের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে প্রতিটি এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম