ব্রাহ্মণবাড়িয়ায় পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর দেউদুনিয়া বিলের পানি থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার উদ্ধার হওয়া নিহত ঐ যুবকের নাম সুজন মিয়া (৩৪)। সে পওন ইউনিয়নের চাউরাখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্হানীয়রা জানান, নির্মাণাধীন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদুনিয়া বিলের পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় দুইটি আঘাতের চিন্হ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম