,

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী ব্যবসায়িকে জরিমানা

news-image

আখাউড়া প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে আখাউড়া মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আখাউড়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোগড়া বাজারের বিসমিল্লাহ ও শততা নামে দুইটি বেকারী ও ৭টি অটোরিক্সাকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।বিসমিল্লাহ বেকারীদুপুর পোনে ২টায় মোগড়া বাজারের বিসমিল্লাহ বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা দায়ে ভোক্তা অধিকার আইনে বেকারীর মালিক আবু তাহেরকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই অভিযোগে মোগড়া বাজারের শততা বেকারীর মালিক মাইন উদ্দিনকে ভোক্তার অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরে অটোরিক্সা চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭টি অটোরিক্সাকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির