বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুসেইন মোহম্মদ এরশাদের জাতীয় পার্টি তৃণমূল থেকে আজ অনেক স্বয়ংসম্পূর্ণ: জামাল রানা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর পাইকপাড়া গ্রামে পল্লীবন্ধু হুসেইন মোহম্মদ এরশাদের হাতকে তৃণমূল থেকে আরো ব্যাপক হারে শক্তিশালী করার লক্ষে শাহ্‌ জামাল রানা সমর্থিত জাতীয় পার্টির নেতা-কর্মীগণের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও এলাকার মানুষের প্রাণের নেতা শাহ্ জামাল রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি আজ অন্য যেকোন সময়ের চেয়ে তৃণমূল থেকে আজ শতভাগ স্বয়ংসম্পূর্ণ। পল্লীবন্ধু হুসেইন মোহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে আপনাদের সাথে আমি সদর-৩ ও বিজয়নগর এলাকার আসনে দিনরাত কাজ করে যাচ্ছি। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির সদস্য শেখ মো: ইয়াসিন, জাতীয় পার্টির তিন ইউনিয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো:আব্দুল্লাহ্, জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, জেলা জাতীয় পার্টি সদস্য মো:তোহা, জেলা জাতীয় পার্টি আনোয়ার মোল্লা, জেলা জাতীয় পার্টির মুজিবুর রহমান, এমদাদ মোল্লা,ছাহেব আলী, নজরুল ইসলাম তালুকদার, হাবিবুর রহমান (ডিশ ক্যাবল), দারুল ইসলাম ভূঁইয়া, হযরত মাওলানা নাসির উদ্দিন সিরাজি তাহের মেম্বার, হাজী মুক্তাদির খান জসিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক