,

অপু বিশ্বাসের ফেসবুক আইডি নিয়ে ভক্তের মজার কাণ্ড!

news-image

শোবিজ তারকাদের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ব্যাপারটি নতুন কিছু নয়। হর হামেশাই শোনা যায় বিভিন্ন তারকার আইডি হ্যাকারদের শিকার হয়। অনেক সময় ব্ল্যাকমেইলিংও করা হয় তাদের। তবে এক্ষেত্রে ভিন্ন এক অভিজ্ঞতা হলো ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের।

সম্প্রতি হ্যাকড হয়েছে অপুর ফেসবুক আইডি। গতকাল রোববার থেকেই বিষয়টি লক্ষ করা হয়। অনেকে অপুর আইডি হ্যাকড হয়েছে বলে সতর্কও করেছেন। তবে আইডি হ্যাকড হলেও ব্ল্যাকমেইলের শিকার হননি তিনি। বরং হ্যাকারের কাছ থেকে পেয়েছেন ভালোবাসার বারতা।

জানা গেছে, অপুর আইডিটির সিকিউরিটি সিস্টেম নাকি দুর্বল ছিলো। তাই তার এক প্রিয় ভক্ত সেটি হ্যাকড করে সিকিউরিটি মজবুত করে দিয়েছে। অপু বিশ্বাস এই ব্যাপারে বলেন, ‘গত রোববার আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। যিনি হ্যাক করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার অভিনয়ের ভক্ত। আইডি হ্যাক করে তিনি নিজেই মেসেজ দিয়েছেন। পরে আমি তাকে ফোন করলে জানান, আমার আইডিটা দুর্বল ছিল। নিরাপত্তাজনিত সমস্যা ছিলো। সবকিছু তিনি সমাধান করেছেন।’

তিনি আরো বলেন, ‘পুরো ব্যাপারটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতার। আমি ওই ভক্তকে ধন্যবাদ দিয়েছি। তিনি ভালো মানুষ। সবকিছু ঠিক করে আমাকে আইডিটা ফেরত দিতে চেয়েছেন। আজ সন্ধ্যায় হয়তো আইডিটা আমি ওপেন করব।’

এদিকে অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটির শুটিং শেষ হয়েছে। বাকী আছে কেবল গানের দৃশ্যায়ন। পাশাপাশি ‘কলকাতার ‘শর্টকাট’সহ আরও কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির