,

যে কারণে অল্প বয়সে বিয়ে করেছেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খান কেবল পর্দায় সফল নন। ব্যক্তিজীবনেও তিনি একজন সুখী মানুষ। একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবার মতো তিনি দীর্ঘ ২৭ বছর ধরে সংসার করছেন। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। তখন শাহরুখের বয়স ছিল মাত্র ২৬ বছর।

বলিউডে তখনো নিজের পাকা অবস্থান তৈরি করতে পারেননি শাহরুখ। আর এমনই সময়ে তিনি ভালোবেসে বিয়ে করে নেন গৌরী খানকে। কিন্তু কেন? এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলেন বলিউড কিং?

উত্তর দিয়েছেন শাহরুখ নিজেই। বললেন, ভালোবাসা ও সৌভাগ্য জীবনে যে কোনো সময় চলে আসে। গৌরীর সঙ্গে দুটিই আমার জীবনে এসেছে।

এটা মূলত ইনস্টাগ্রামের ‘আস্ক মি অ্যা কোয়েশ্চেন’ ফিচারের ঘটনা। সম্প্রতি তারকারা এই ফিচার ব্যবহার করে তাদের ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। শাহরুখও এরকম এক ভক্তের প্রশ্নের জবাবে জানান তার অল্প বয়সে বিয়ে করার কথা।

শাহরুখ-গৌরী দম্পতির তিন সন্তান রয়েছে। এক মেয়ে সুহানা খান এবং দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির