,

ফাঁকা মাঠে গোল দেব না, খেলেই গোল দেব: হাছান মাহমুদ

news-image

আর ফাকা মাঠে গোল দিতে দেয়া হবে না বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এই বক্তব্যর সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না খেলেই গোল দেব।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালের মত অবস্থা আর হবে না আমরা মাঠে খেলেই গোল করব। খেলতে এসে দ্যাখেন কয়খান গোল খান।

বিএনপি নেতার সমলোচনা করে হাছান মাহমুূদ বলেন, কর্মীদের শারিক, মানষিক প্রস্তুতি নিতে বলেছে তাহলে আবার তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সে চেস্টা করে লাব হবে না দেশের জনগন আপনাদেরকে প্রতিহত করবে। নির্বাচন নিকটে তাই তারা এখন তালগোল পাকানোর চেস্টা করছে।

‘কিছু দিন আগে দেখেছি উদ্বিগ্ন অভিভাবকদের ব্যানারে মানববন্ধন এরা কারা এরা সেই ১/১১ কুশিলবরা । তারা তাদের পরিচয় গোপন করে পানি ঘোলা করার চেস্টা করছে। বিএনপি জামাত জোট যখন এ দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তখন উদ্ধিগ্ন অভিভাককরা কোথায় ছিলেন।’

তিনি বলেন, ২০০৭ সালে ১৫ জুলাই জননেত্রী শেখ হাসিনাকে বিনা গ্রফতারি পরোয়ানার আটক করা হয়। সেদিন তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে খারাপ ব্যবহার করা হয় এবং জেলখানায় নেত্রীর শরীরে স্লো পয়জনিং করা হয়েছিল। আমরা নেতাকর্মীরা তার সাথে দেখা করতে পারিনি। তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। চুরির মামলায় খালেদা জিয়া জেলে আছে্ তার পছন্দের গৃহপরিচারিকা ও সাথে রয়েছে। গত দেরমাস ধরে শুনছি তিনি অসুস্থ্য তাহলে হাসপালে র‍্যাচ্চেন না কেন। বিএনপি নেতারা মিথ্যাচর করে দেশের জনগনের সহনুভুতি আদায় করার চেস্টা করছে। ৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা পালিয়েছিল আর পাকিস্থান পন্থি কিছু শিক্ষকরা বিশ্ববিদ্যালয় চালু রাখার চেস্টায় ছিল তারাই এখন খোলস পরির্বতন করে উদ্বিগ্ন অভিবাক সেজেছে। বিএনপিকে দিয়ে তারা অনেক চেস্টা করে ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোনকারীদের ওপর ভর করছ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সিকদারের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, শামসুল হক টুকু, শারাহ বেগম কবরী, অরুন সরকার রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে