,

এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে শেলফি তুলতে গিয়ে ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও এখনও তাদের খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরীদলের সঙ্গে নৌবাহিনীও কাজ করেছেন।

নৌ-বাহিনীর ১২ সদস্যের ও ফায়ার সার্ভিসের ৯ সদস্যের দুটি ইউনিটে আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে। এর আগে শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঢাকার মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও লক্ষ্মীবাজার এলাকার সানজিদা বিনতে তানভির প্রাপ্তি (২১)। এরা দুজনেই নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মোবাইল ফোনে সেলফি তোলার সময় প্রাপ্তি পানিতে কাত পড়ে গিয়ে স্রোতের টানে ভেসে যান। তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন মেহরাব। কিন্তু তিনিও স্রোতের টানে ভেসে যান। এসময় বাকী পাঁচ শিক্ষার্থীও প্রাপ্তি ও মেহরাবকে উদ্ধার করতে নামলে তারাও স্রোতের টানে ভেসে যান। তবে স্থানীয়রা দ্রুত এই পাঁচজনকে উদ্ধার করে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা আরটিভি অনলাইনকে জানান, দমকল বাহিনীর ৯ জন ও নৌবাহিনীর ১২ সদস্য উদ্ধার কাজ করেছে তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল।

এর আগে শনিবার দুপুরে কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে মারা গেছে পাঁচ স্কুলছাত্র। রোববার সকাল নাগাদ তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে