রাজাকার ও তাদের সন্তানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক: নৌমন্ত্রী
যুদ্ধাপরাধীও তাদের সন্তানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মূল্যায়ন করা হবে। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা পর জিয়া ও বিএনপি স্বাধীনতার শত্রু জামায়তকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। আর তারাই পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেছে এজন্য তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান
শনিবার (১৪ জুলাই) গুলিস্তান নাট্য মঞ্চে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভা তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেছেন, বাংলাদেশে কোন রাজাকারের সন্তানদের সরকারি চাকরি দেওয়া হবে না। একমাত্র জিয়াউর রহমানই পৃষ্ঠপোষকতা দিয়ে এদেশে জামাতকে প্রতিষ্ঠা করেছেন এবং তাদের পুনর্বাসন করেছেন। রাজাকার তালিকা তৈরি করে সরকার মধ্যে যারা রাজাকার আছে তাদেরকে চিহ্নিত করে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হক। আমরা মুক্তিযোদ্ধা আমাদের কেউ সম্মান না করুন, অপমান করলে তা সহ্য করতে পারি না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো কটাক্ষ সহ্য করা হবে না। এটা যদি কোটা সংস্কারের আন্দোলন হয় তাহেলে মুক্তিযুদ্ধকে কটাক্ষ কেন? এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এটা কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়।
ভিয়েতনামের মতো হলোকাস্ট আইন করে যারা যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রহী মামলা করা হবে এবং দেশের সকল রাজাকারের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হক।
নৌমন্ত্রী বলেন, এদেশে মুক্তিযোদ্ধাদের জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। বঙ্গবন্ধু ছয় দফা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, আমরা এই ছয় দফা দিয়ে বাংলাদেশকে রাজাকার মুক্ত করব।
৭৫’এ বঙ্গবন্ধুকে হত্যাপর জিয়া ও বিএনপি স্বাধীনতার শত্রু জামায়তকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। তারা বার বার আমাদের স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে । তারই পথ ধরে গত ৮ই এপ্রিল কোটা সংস্কারের নামে একটি আন্দোলন হলো। ২০০৪ সালে এই আন্দোলন শুরু করেছিলো ইসলামী ছাত্র শিবির। ধীরে ধীরে তারা এটা এ পর্যছন্ত নিয়ে এসেছে। এ আন্দোলনে মদদ দিয়েছে বিএনপি-জামায়ত।
সংগঠনের পক্ষ থেকে সময় মন্ত্রী ৬ দফা দাবি তুলে ধরেন। গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো- জামায়াত-শিবির, যুদ্ধাপধারী ও স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরিদের সরকারী চাকরীতে নিয়োগ দেয়া বন্ধ করা, জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধী যারা সরকারী চাকরীতে বহাল আছে তাদের তালিকা করে চাকরী থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর আস্থাবর সম্পত্তি ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারী, বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচেনা করা।
স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করার লক্ষ্যে কর্মসূচিও ঘোষণা করেন নৌ-মন্ত্রী শাজাহান খান। কর্মসূচির মধ্যে রয়েছে। ১৯ জুলাই-সিলেট অভিমুখে যাত্রা এবং পথ সভা। ২২ জুলাই ৬ দফার সমর্থনে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন। ২৩ জুলাই ঢাকাসহ সকল জেলা-উপজেলায় বিভিন্ন পেশার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। ১ আগষ্ট ঢাকার সকল শ্রেণি-পেশার সংগঠননের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন। ১৯ আগষ্ট শ্রমিক কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধাদের সমন্বয় পরিষদের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন। ২ সেপ্টেম্বর জেলা-উপজেলায় সমাবেশ ও ডিসি এবং নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপটেন তাজুল ইসলাম প্রমুখ।











