মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তার ও চাঁদাবাজীর জেরে আ.লীগ নেতা ফরহাদ খুন, গ্রেফতার ৫

news-image

রাজধানীর বাড্ডা এলাকায় আধিপত্য বিস্তার, অটোরিকশা স্ট্যান্ড ও ডিস ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং সেই চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী খুন হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দায়া পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন এসব কথা বলেন।তিনি বলেন, গত ১৫ জুন বাড্ডার আলীর মোড় এলাকায় বাদ জুম্মা বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলীকে মসজিদের সামনে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা নৃশংশভাবে উপর্যপুরি গুলি করে হত্যা করে। ওই ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়। এই ঘটনার পরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ছায়া তদন্ত শুরু করে। এঘটনায় গত ১০ জুলাই এ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সহযোগী জহিরুল ইসলাম ওরফে সুজনকে গ্রেফতার করার পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ওই জবানবন্দির ভিত্তিতে গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম গুলশান এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ও আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় জাকির হোসেন এর কাছে থেকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং আরিফ মিয়ার কাছে থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে শাহআলী এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ওরফে ওরফে অনির, মো. বদরুল হুদা ওরফে সৌরভ ও মো. বিল্লাল হোসেন ওরফে রনিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১টি করে মোট ৩টি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আবদুল বাতেন বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁদা আদায়ের ভাগবাটোয়ারা নিয়ে ফরাদের সাথে স্থানীয় রমজানের সাথে বিরোধ ছিল। রমজানের সাথে শীর্ষ সন্ত্রাসী আশিক ও মেহেদী সাথে ভালো সম্পর্ক । ‘হত্যাকা-ের কয়েকদিন আগে মূল পরিকল্পনাকারী রমজান ভারতে চলে যান। রমজান তার আপন ছোট ভাই সুজন এবং অপর দুই সহযোগী- জাকির ও আরিফের ওপর হত্যাকা- সংঘটনের দায়িত্ব দেন।

অপরদিকে শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সামরিক কমান্ডার অমিত তাদের ভাড়াটে শ্যুটার নুর ইসলাম, অনির, সৌরভ ও সাদকে গুলি করার দায়িত্ব দেন।’ ‘পরিকল্পনা অনুযায়ী গত ১৫ জুন সকালের দিকে অমিতসহ ভাড়াটে খুনিরা উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে সমবেত হন। অমিতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত হয় যে, নুর ইসলাম, অনির ও সৌরভ মূল কিলিং মিশনে অংশ নেবে। আর অমিতের সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকবে সাদ ওরফে সাদমান। দুপুর ১২টার দিকে রমজানের ছোট ভাই সুজন কিলিং মিশনে অংশগ্রহণকারী তিন শ্যুটার ও ব্যাকআপ সাদকে জাকিরের সঙ্গে অস্ত্র গ্রহণের জন্য একটা রিকশাগ্যারেজে পাঠান। চারজনকেই অস্ত্র বুঝিয়ে দেন শীর্ষ সন্ত্রাসী মেহেদীর অন্যতম আস্থাভাজন পুলক ওরফে পলক।

এরপর জাকির তাদের নিয়ে আরিফের কাছে পৌঁছে দেন। পরিকল্পনা মাফিক আরিফ শ্যুটারদের মসজিদের কাছে নিয়ে গিয়ে বাইরে থেকে টার্গেট ফরহাদকে চিনিয়ে দেন। নামাজ শেষে ফরহাদ মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শ্যুটাররা জনসম্মুখে উপর্যপুরি গুলি করে পালিয়ে যান। পরে শ্যুটাররা তাদের অস্ত্রগুলো শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সামরিক কমান্ডার অমিতের কাছে বুঝিয়ে দেয়ার জন্য পল্লবী এলাকায় যান। সেখানে অমিত তার অপর সহযোগী সুজনের মাধ্যমে অস্ত্রগুলো গ্রহণ করেন। হত্যাকা-ের পর অমিত তাৎক্ষণিক এক লাখ টাকা শ্যুটারদের মাঝে বণ্টন করে দেন। হত্যাকা-ের পরপরই দেশত্যাগ করেন রমজানের ছোট ভাই সুজন।

সাংবাদিদের এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বাড্ডার শীর্ষ সন্ত্রাসী রমজান ও আশিক বর্তমানে ভারত এবং মেহেদী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফরহাদ খুনের পর আরও এক ব্যবসায়ীকে খুন করার পরিকল্পনা করেছিলেন রমজান। তবে ডিবি পুলিশের তৎপরতা ও অভিযানের কারণে তা ভেস্তে যায়। ফরহাদ হত্যাকা-ে সরাসরি জড়িত নুর ইসলাম ও শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সামরিক কমান্ডার অমিত গত ৪ জুলাই মধ্যরাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।