মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ করবে যুবদল

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান এর মুক্তির দাবিতে সোমবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইউনিট সমূহকে ঘোষিত কর্মসূচী যথাযথ ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন।