,

বাঞ্ছারামপুরে মৌচাষে বেকার যুবক এখন কোটিপতি

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মৌমাছির মধু সংগ্রহের মতোই তিল তিল করে মধুচাষ শিল্পকে এগিয়ে নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামীণ জনপদের ১০ বছর আগের বেকার ও হতাশাগ্রস্থ যুবক দাউদ মিয়া। এক্ষেত্রে সম্প্রসারণের প্রক্রিয়াটি চলেছে চাষী থেকে চাষীতে।বিদেশে না যেয়ে পিতা মোহাম্মদ মিয়ার শেষ সম্বল জমি বিক্রি করে ২০০৮সালে।স্বশিক্ষিত দাউদের উদ্ভাবনী চিন্তা ও আত্মবিশ্বাসকে বিনিয়োগ করেছে মৌমাছি পালন ও মধু উৎপাদন খাতে। এভাবেই মধু চাষে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন এক উদ্যমী যুবক দাউদ। নিজের মেধা, সৃষ্টিশীলতা ও নিবিড় পরিশ্রম তাকে এনে দিয়েছে এক ঈর্ষণীয় সাফল্য।উপজেলার ছয়ানীর বিস্তৃর্ন শীতকালে সরিষা ফুলের মধু ও বর্তমান বর্ষাকালে ‘রেয়ারিং’ পদ্ধতিতে জলজ উদ্ভিতের ফুল হতে মৌ সংগ্রহ করে মাসে আয় করছে ২ লাখ টাকা।শ্রমীক আছে ৪ জন।বাড়িতে ২ তালা বিল্ডিং গড়েছেন।

আজ (শনিবার)সকালে তার বাগানে গেলে সে জানায়,তার মূলধন ছিলো ২ লাখ ৪০ হাজার টাকার মতো। শুরুতে বার ছিলো ৩০টি। বর্তমানে তার বারের সংখ্যা ২৬৫ টি।সে বেকার যুবকদের অনুরোধ করে,রিস্ক নিয়ে বিদেশে যেয়ে গোলামী খাটার চেয়ে আত্ববিশ^াস নিয়ে মধু চাষ করলে সে নিজে বিনে পয়সায় প্রশিক্ষন দিয়ে দিবে।

বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান,-প্রতি বাক্সে ১ টি করে রানী মৌমাছি থাকে। রানীর নিরাপত্তা বিধানে থাকে শ্রমিক ও সৈনিক মৌমাছি ছাড়াও মধু আহরণকারী মৌমাছি। বাংলাদেশে বর্তমানে ৪ ধরনের মৌমাছি রয়েছে: এপিস ডরসেটা, এপিস সেরেনা, এপিস ফ্লোরিয়া ও এপিস মেলিফেরা। আমাদের দেশে রবিশস্য, গাছপালা ও ফুল-ফলে মৌচাষ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে