,

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0b67aa35b03ce9cd502ae2a1690cc5c1-accidentডেস্ক রির্পোট:গাজীপুর সিটি করপোরেশন এলাকাধীন বড়বাড়ি ও গাছার তারগাছ এলাকায় আজ শুক্রবার সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদরের তিরচা গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল রানা (২৪) ও ঝিনাইদহের মহেশপুর থানার গোপালপুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে রেজাউল হক (৪০)। তাঁরা স্থানীয় দুটি পোশাক কারখানায় কাজ করতেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের ভাষ্য, ভোর পাঁচটার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় একটি ট্রাক সোহেল রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সোহেল স্থানীয় এম এইচ সি ওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে সকাল আটটার দিকে পোশাক কারখানায় কাজে যেতে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস পেছন থেকে রেজাউলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেজাউল মারা যান।এসআই মিজানুর জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ