মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেবল লুঙ্গী রপ্তানী করে বাঞ্ছারামপুর থেকে প্রতি বছর আয় হচ্ছে ৫০ কোটি টাকা !!

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আলহাজ¦ হেলাল মিয়া,বাংলাদেশের একমাত্র ব্যক্তি,যিনি এই প্রথম কেবল ষ্ট্যান্ডার্ড লুঙ্গী বিদেশে রপ্তানী করে গত ২ বছর (২০১৬/১৭) সিআইপি হিসেবে সরকারিভাবে পুরষ্কৃত ও স্বীকৃতি পেয়ে দেশের ডিজিটাল উইভিং ফ্যাক্টরী থাকা সত্বেও শত বছরের পুরনো তাঁত শিল্পের সুনাম অক্ষুন্ন রাখতে সমর্থ হয়েছেন।সে সাথে লোকসানী তাঁত শিল্পকে জাগিয়ে রেখেছেন এদত অঞ্চলে।বর্তমানে তাকে অনুসরন করে সাফল্য দেখছেন অনেকে।

বাঞ্ছারামপুরের তাঁতের লুঙ্গী বিদেশে রপ্তানী করে প্রতি বছর আয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকার উপরে-যা সারা দেশে বিরল ঘটনা।

বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী ইউনিয়নের এক সময় ঘরে ঘরে লুঙ্গী তৈরী ও ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকলেও ৯০ দশকে তাতে ধস্ নামে।২০০৫ সালের পর সেটিকে আবার জাগিয়ে তুলেন এলাকার অর্ধশাধিক স্বনামধন্য লুঙ্গী ব্যবসায়ী ও কারিগর।

সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে তথ্য নিয়ে জানা গেছে, তাঁত সংশ্লিষ্ট ষ্ট্যান্ডার্ড লুঙ্গীর মালিক আলহাজ্ব হেলাল মিয়া সিআইপি ,আমানত শাহ গ্রুপ,ফিরোজ মিয়া উইভিং ফ্যাক্টরীর শাহী লুঙ্গী-গামছা-রুমাল প্রতি বছর দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করছেন।যা বিদেশে বেশ সমাদৃত।

বর্তমানে আমানত শাহ লুঙ্গী তো টিভি,পেপারের পাতা খুললেই এর বিজ্ঞাপন দেখা যায়।আমানত শাহ লুঙ্গীর পরিচালক ও হেলাল ব্যাপারীর ভাতিজা মো.কামরুল হাসান জানান,-‘বিদেশে আমানত শাহ লুঙ্গীর চাহিদা অনেক।তবে,সঠিক পরিমানটি ব্যবসায়ীক কৌশলের কারনে সঠিক টাকার অংক বলতে নারাজ।তবে তিনি বলেন- প্রবাসীরা দেশীয় লুঙ্গী ছাড়া বিশেষ করে ষ্ট্যান্ডার্ন্ড,শাহী,আমানত শাহ ছাড়াতো কিনতেই চায় না।বিদেশে যে পরিমান ডিমান্ড আছে সরকার যদি তাঁতীদের সুদ মুক্ত ঋণ দিতো তবে,প্রায় বিলুপ্তির পথে এই তাঁত শিল্পটিকে পুনরায় জনপ্রিয় করে তোলা সম্ভব’।