যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেফতার
বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন মামুন।
যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ওয়ারেন্ট রয়েছে।











