,

নাসিরনগরে জঙ্গী ও মাদক বিরোধী সুধী সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে সুধী সমাজের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান(বিপিএম,পিপিএম)মতবিনিময় করেছেন। জঙ্গী ও মাদক দ্রব্যের অপব্যবহার,দাঙ্গা প্রবণতা রোধসহ আইন শৃংখলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি,মসজিদের ইমাম,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।

থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফরের সভাপতিত্বে ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান (বিপিএম ও পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সরাইল-নাসিরনগর সার্কেল মোঃ মনিরুজ্জামান ফকির,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,শাহিন আক্তার খানম ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম।

সভায় জঙ্গী ও মাদক প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানিয়ে পুলিশ সুপারমোঃ আনোয়ার হোসেন খান বলেন,ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা রক্ষায় সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গী ও মাদক দমনে সকলকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে তিনি আহবান জানান ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে