বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদেরের সমালোচনায় ফখরুল, বেহায়া-বেইমানকে পতাকা দিয়েছে আওয়ামী লীগ

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেন, ওনি (ওবায়দুল কাদের) কিভাবে রাজনীতি করে তা বুঝে আসে না। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের একটি মন্তব্যে আমি অবাক হয়েছি। তিনি মানুষের অবস্থা জানেন না। কীভাবে রাজনীতি করেন বুঝতে পারছি না। রাজনীতি সচেতন মানুষ কী করে এসব কথা বলেন? দেশের মানুষ খালেদা জিয়ার জন্য শুধু কাঁদে না, ঘরে ঘরে মানুষ তার জন্য রোজা রাখে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে এ প্রতিবাদ সমাবেশে আয়োজন করে।৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।

জামায়াত নেতাদের মন্ত্রী বানানো আওয়ামী লীগের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা বলেছেন, আমরা যুদ্ধাপরাধীদের পতাকা দিয়েছি। তো আপনারা কাকে পতাকা দিয়েছেন? আপনারা তো সবচেয়ে বেহায়া, বেইমানকে (এরশাদ) পতাকা দিয়েছেন। এটা তো আরও লজ্জার।

তিনি বলেন, আপনার জন বিছিন্ন হয়ে এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। আপনারা চাইলেও আর জনগণের কাছে ফিরতে পারবেন না। আপনাদের তো এখন আত্মহত্যা করা উচিত।

রাজনীতিকে খালেদা মুক্ত করতে হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যেরও জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নে সূদুরপ্রসারী নীল নকশা নিয়ে এগুচ্ছে। খালেদা জিয়াকেই শুধু না, তিনি যার সঙ্গে রাজনীতি করেন তাহলে তাকেও রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে হবে।

সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচন কমিশন চালাচ্ছেন এমন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের না আছে যোগ্যতা, না আছে শক্তি। একজন সচিব হেলালউদ্দিন আহমেদ। তিনি কমিশনে অফিস করেন নির্দিষ্ট সময়। তারপর একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট অফিসে যান, যার প্রধান এইচ টি ইমাম।