রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, আটকদের মধ্যে মাদক ও ছিনতাইসহ নিয়মিত বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। তবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। আজ মঙ্গলবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর