বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেট খুলে না দেওয়ায় বৃষ্টির মধ্যেই বিএনপির অনশন চলছে

news-image

মহানগন নাট্যমঞ্চের মিলনায়তনের গেট খুলে না দেওয়ায় বৃষ্টির মধ্যেই অনশন করছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে অনশনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে অনশনে যোগ দেন।

এসময় তারা মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাইসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। অনশনে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবীর মুরাদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তিনিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।

সকাল পৌনে ১১ টার দিকে ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা পড়লেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা অনশনে বসে থাকেন। এসময় প্রায় ৩ মিনিট বৃষ্টি হয়। সোমবার সকাল ৯ টায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪ টায় এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছে দলটি।

আব্দুস সালাম আজাদ বলেন, আমরা মিলনায়তনের ভিতরে অনশন কর্মসূচি করার অনুমতি পাইনি। তাই বাধ্য হয়ে মিলনায়তনের বাইয়ে কর্মসূচি পালন করছি