বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে গিয়ে মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্বয়ারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার সময় সারওয়ার উদ্দিন-(২৪) নামে এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে আটটার দিকে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে “বঙ্গবন্ধু স্বয়ার” এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সারওয়ার উদ্দিন পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের তাহের উদ্দিনের ছেলে। তবে পরিবারের দাবি, সারওয়ার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মুহিত কামালের চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে সারওয়ার হাতুড়ি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত করতে থাকে। হাতিুরীর আঘাতে ম্যুরালটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেপ্তার করে।

সারওয়ারের বড় ভাই সালাহ্ উদ্দিন সাংবাদিকদের জানান, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসায় পড়তো সারওয়ার। কয়েক বছর ধরে সারওয়ার মানসিকভাবে অসুস্থ। বিকেল থেকে তাকে আমরা খুঁজে পচ্ছিলাম না।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় পৌর সভার সার্ভেয়ার মাকসুদুর রহমান বাদি হয়ে তার বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের