,

রাসিক নির্বাচন : আ:লীগকে সর্মথন দিয়ে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহার

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। আজ ৭ জুলাই শনিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে সংবাদ সম্মেলন করে খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন দেয় জাতীয় পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াশিউর রহমান দোলন বলেন, রাজশাহীর উন্নয়নের স্বার্থে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করবেন।  সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতীয় পার্টির সমর্থন দেয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে রাজশাহীর উন্নয়নে কাজ করবো। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, বাংলাদেশে আজ দুইভাগে বিভক্ত। এর মধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। আর কিছু অংশ আছে যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুুদ্দিন বাচ্চু বলেন, আমরা উন্নয়ন ছাড়া কিছু বুঝি না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে লিটনকে সমর্থন দিয়েছি। আমাদের নেতাকর্মীরা আজ থেকে লিটনের পক্ষে কাজ করবেন। বিএনপি মনোনীত মেয়র
প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমালোচনা করে শাহাবুদ্দিন বাচ্চু বলেন, বুলবুল মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। এবার বুলবুলকে বিএনপির লোকেরাই ভোট দিবেন না। কারণ মানুষ সচেতন হয়েছে। তারা জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে। বিএনপির লোকজন বলছে, এবার তারা খায়রুজ্জামান লিটনকে ভোট দিবেন।

রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জাতীয় পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াশিউর রহমান দোলন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে