রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

news-image

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, ভাটবাড়িয়া গ্রামের আজিজুর রহমান মেম্বর ও আফজাল হোসেনের সামাজিক দল রয়েছে। দু’দলই আওয়ামী লীগ সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। গত ১ জুলাই দু’দলের সংঘর্ষে ৩ জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।

এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ ঢাল সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ