,

বাংলাদেশের একি অবস্থা

news-image

টস জিতে বোলিং নিয়ে লাভ হলো কী, সে-ই তো ব্যাটিংয়েই নামতে হচ্ছে! ওয়েস্ট ইন্ডিজ কৃত্রিম অনুযোগের সুরে বলতেই পারে। হালকা মেঘ আর উইকেটে তার চেয়েও হালকা ঘাস ছিল বলে টসে জিতে আগে ব্যাটিং নিতে চায়নি স্বাগতিকেরা। কিন্তু প্রথম টেস্টের প্রথম সেশনের ১০ ওভারের বেশি বাকি থাকতেই ব্যাট হাতে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ যে আজ তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন বিন্দু ছুঁয়েছে। ১৮.৪ ওভারে ৪৩ রানে অলআউট হয়েছে। প্রথম সেশনের খেলাই তখনো ২১ মিনিট বাকি ছিল!

আজ এই বিস্ময়কর পারফরম্যান্সে বাংলাদেশ লজ্জাজনক বেশ কিছু রেকর্ড নিজেদের করে নিয়েছে। কিছু কিছু রেকর্ডে ভাগ বসিয়েছে। মনে করিয়ে দিয়েছে, হলেও হতে পারত আরও কিছু রেকর্ড। যেমন—

  • টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ৫০-এর নিচে এবারই প্রথম অলআউট হলো বাংলাদেশ। বাংলাদেশের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৬২, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ কলম্বো টেস্টে।
  •  আন্তর্জাতিক ক্রিকেটেই এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮তে অলআউট হয়েছিল তারা। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে।
  •  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো দলের এটি সর্বনিম্ন স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রানের কমে আউট হওয়ার মাত্র দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৯৪ সালে ইংল্যান্ড আউট হয়েছিল ৪৬ রানে।
  •  ৪৬ রানের সেই স্কোর ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও কোনো দলের সর্বনিম্ন। সেই রেকর্ডটিও ভেঙে দিল বাংলাদেশ।
  • টেস্ট ইতিহাসেই এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর।
  • টেস্ট ইতিহাসে ৪৩ বা এর কমে অলআউট হওয়ার ১০টি উদাহরণ আছে। একই স্কোরে অলআউট হওয়ার কিছু নজির আছে একাধিক।
  • তবে ২০০০ কিংবা এর পরে এত কম রানে আর কেউ অলআউট হয়নি। সবচেয়ে কাছাকাছি রেকর্ডটিও ১৯৭৬ সালের। ৪২ রানে লর্ডসে অলআউট হয়ে গিয়েছিল ভারত। গত ৪২ বছরে এটিই টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন স্কোর!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর