,

রয়টার্সের সাংবাদিক আনিস আহমদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিশেনের শোক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আর্ন্তজাতিক বার্তা সংস্থা রয়টার্সের বাংলাদেশের প্রতিনিধি. বাংলাদেশের রাষ্ট্রীয় গনমাধ্যম বাসস ও ডেলি অবজারভাররের নির্বাহী সম্পাদক আনিস আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাক্ষনবাড়িয়া টেলিভিশন এসোসিয়েশন নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সে সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ বিপদে ধৈর্য্য ধারণ করে শোক কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। বিবৃতিদাতারা হলেন বিটিজে-এর সভাপতি মনজুরুল আলম, সহ-সভাপতি আল আমীন শাহীন, আ, ফ, ম. কাউসার এমরান, মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, যুগ্ম সাধারন সম্পাদক জহির রায়হান, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম, দফতর ও প্রচার সম্পাদক আজিজুর রহমান পায়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালাল উদ্দিন রুমি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মীর মোঃ শাহীন, সদস্য শফিকুল ইসলাম, ইসহাক সুমন।
রয়টার্সের সাংবাদিক আনিস আহমেদ সোমবার সকালে রাজধানি ঢাকা মোহাম্মদপুরে নিজ বাসবভনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নবীনগর উপজেলা সাহবাজপুর জামে মসজিদের কেন্দ্রীয় কবরস্তানে মা বাবা কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর