,

ইরফান খানের ফেরা অনিশ্চিত!

news-image

বিনোদন ডেস্ক: পুরোপুরি সুস্থ হয়ে ইরফান খানের ফিরে আসা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। বলিউডের শক্তিমান এই অভিনেতা তা নিজেও বেশ বুঝতে পারছেন। তাই তো এবার সরাসরি বললেন, ‘কবে ফিরতে পারব, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’

আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত নতুন ছবি ‘কারওয়াঁ’। মাস দু-এক আগে শোনা গিয়েছিল, এই ছবির প্রচারণায় ইরফান খানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা বলেছিলেন ‘কারওয়াঁ’ ছবির পরিচালক আকর্ষ খুরানা। এবার তিনি বললেন, ‘ইরফানকে ছাড়া ছবির প্রোমোশন অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হচ্ছে।’

ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি এখন যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে গত ১৬ মে ইরফান খান তাঁর নতুন ছবির শিল্পীদের শুভেচ্ছা জানান। ৫১ বছর বয়সের এই অভিনেতা লিখেছেন, ‘সরলতা কোনো দিন অভিজ্ঞতা দিয়ে কেনা যায় না। “কারওয়াঁ” ছবিতে অভিনয় করার জন্য দালকির সালমান আর মিথিলা পালকরকে অভিনন্দন। দুজন কারওয়াঁ’স…আমি এবং আমাদের ছবি।’

‘কারওয়াঁ’ শব্দের অর্থ যাত্রা। ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন মালয়ালাম তারকা দালকির সালমান আর মারাঠি নায়িকা মিথিলা পালকর।

সম্প্রতি নিজের অসুখ আর এই সময়ে তাঁর উপলব্ধি নিয়ে টুইটারে লিখেছেন ইরফান খান। তিনি লিখেছেন, ‘বেশ কিছুদিন হলো জানতে পেরেছি, আমার হাই-গ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসার হয়েছে। এটি ছিল আমার শব্দভান্ডারে একদম নতুন একটি শব্দ। রোগটি এতই বিরল যে এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। কাজেই এক অনিশ্চিত পরিণতির খেলার মধ্য দিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে।’

নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমার মনে হলো, আমি আত্মসমর্পণ করছি। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু এক রাস্তার ফারাক। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করে হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’

টুইটারে ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা। ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে।’

সুতপা আরও লিখেছেন, ‘আমি ঈশ্বর এবং আমার সাথির কাছে কৃতজ্ঞ যে আমাকেও তাঁরা এক যোদ্ধায় পরিণত করেছেন। এখন আমি এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আর এই যুদ্ধ জয় করা আমার একমাত্র লক্ষ্য। ইরফানের অসংখ্য অনুরাগী ও বন্ধু আমাকে আশাবাদী করে তুলেছেন। আমি নিশ্চিত, এই যুদ্ধে আমার জয় হবে। আমি জানি, সবার মনে এই খবর নিয়ে জিজ্ঞাসা এবং উদ্বিগ্নতা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু ইরফানের কী হয়েছে—এসব কিছু জানার জন্য আমরা যেন আমাদের এনার্জি নষ্ট না করি। আমাদের শুধুই প্রার্থনা করা উচিত।’

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির